শিগগিরই দাম কমবে ফোরজি অ্যান্ড্রয়েড ফোনের

৬ এপ্রিল, ২০২০ ০০:৩৭  
শাওমির ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের পার্টনার প্যান জিউটাংয়ের মতে, আগামী কয়েক মাসের মধ্যে ফোরজি স্মার্টফোনের দাম বহুলাংশে কমে যাবে। ইতিমধ্যেই কিছু ঘটা শুরু করেছে। এর মধ্যে একটি হলো চীনে আইফোন ১১ সিরিজের ফোনের দাম কমে যাওয়া। খবর জিএসএম এরিনা। যদি চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো আইফোন ১১ সিরিজের ফোনের সাথে প্রতিযোগিতায় টিকতে চায়, তাহলে তাদেরকেও হাই-এন্ড ডিভাইসের দাম কমাতে হবে। এছাড়া ফাইভজির দ্রুত সম্প্রসারণের কারণে ব্যবহারকারীদের কাছে ফোরজি ফোনের আকর্ষণ কমতে থাকবে। এমনকি মধ্যমানের ফোনেও ফাইভজির দেখা মিলবে। ফোনের দাম কমার পিছনে তৃতীয় কারণ হলো কোভিড-১৯ প্রাদুর্ভাব। ইতিমধ্যে ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার স্মার্টফোন বাজার নিম্নগতিতে যাচ্ছে। এখন টিকে থাকা সবচেয়ে বড় বিষয়। ডিবিটেক/বিএমটি